আমি আতিক হাসান, পুরো নাম আমিনুর ইসলাম আতিক ব্লগ পড়তে এবং লিখতে ভালোবাসি। আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার ব্লগ সাইট। এইখানে আমি যতটুকু জানি তা আপনাদের জানানোর চেষ্টা করব। নিজ জেলা রংপুর থেকে এস এস সি পাস করি । এখন ফেনী পলিটেকনিক এ কম্পিউটার টেকনোলজিতে ২য় বর্ষে আছি। আমার শিক্ষাজিবন শুরু মদামদুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখান থেকে আমার ৫ম শ্রেনী পাশ।এরপর রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এস এসসি পাশ করি। ইন্টারনেট ব্যাবহার করি ক্লাশ ৮ম থেকে কিন্তু সাম্প্রতিক সময়ে ব্লগ পডতে খুব ভাল লাগছে তাই ব্লগে লিখতে ইচ্ছে হয় তাই ব্লগ সাইট তৈরী করি।হতে চাই একজন আদর্শ মানুষ আর পেশা হিসেবে ওয়েব ডিজাইনিংকে বেছে নিতে চাই।
আর জীবনে যা কিছুই করিনা কেন সেই কাজটি করতে চাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বুকে থেকে। আমি বিদেশে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কিছু করার বিন্দুমাত্রও ইচ্ছে নেই। যা করব একজন বাংলাদেশি হিসেবে। আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে, সাথে চাই আপনাদের দোয়া।
আদর্শ মানি বিল গেটস, জুকারর্বাগকে...
মোটামুটি আমার পুরো জীবন কাহিনী সংক্ষেপে বললাম। আমি খুব সাদাসিদে এক কিশোর। এর চেয়ে বেশি পরিচয় আমার নেই। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment